
ফাতেহ ডেস্ক:
আসিয়া বিবির মামলায় দেশের সুপ্রিম কোর্ট যে রোয় দিয়েছে তা নিয়ে কোনো আপোষ করবে না সরকার বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার লাহোরে একটি গৃহায়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
২০০৯ সালে প্রতিবেশীদের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে আসিয়া বিবি হিসেবে পরিচিত আসিয়া নুরান মহানবীকে নিয়ে তিনটি অবমাননাকর মন্তব্য করলে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে লাহোরের একটি আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
আসিয়া বিবির বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে আপিল করলে দীর্ঘ আট বছর পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে সম্প্রতি বেকসুর খালাস দেয়।
এর বিরুদ্ধে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। এরপর গত বৃহস্পতিবার তাকে অজ্ঞান স্থানে নিয়ে গেছে দেশের নিরাপত্তা বাহিনী।
এদিকে ব্রিটেনের কাছে আশ্রয় চাইলে তারা আশ্রয় দিতে অস্বীকার করে। তবে অন্য দু’টি দেশ তাকে আশ্রয় দেয়ার কথা জানায় বলে খবর দিয়েছে এএফপি।
