নূর হোসেনকে নিয়ে কটাক্ষ করলো জাতীয় পার্টি

এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত হওয়া নূর হোসেনকে বাংলাদেশের ‘গণতন্ত্রের প্রতীক’ মনে করা হলেও এরশাদের দল জাতীয় পার্টির (জাপা) সভায় তাকে নিয়ে কটাক্ষ করেছেন পার্টির সিনিয়র কয়েক নেতা।

তারা দাবী করেন, তথাকথিত, একজন অল্প শিক্ষিত, মূর্খ ও দরিদ্র টাইপের লোক নূর হোসেন। তাকে বলির পাঁঠা করা হয়েছিল।  গতকাল জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নূর হোসেনকে এভাবে উত্থাপন করেন জাতীয় পার্টির সিনিয়র নেতারা। ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে এরশাদের জাপা ‘গণতন্ত্র দিবস’ পালন করে আসছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, তথাকথিত নূর হোসেন একজন অল্পশিক্ষিত, মূর্খ ও দরিদ্র টাইপের লোক। আর্টিস্ট দিয়ে তার বুকে-পিঠে স্লোগান লিখে, সাজিয়ে-গুছিয়ে নিয়ে আসা হয়। আমাদের পূজার সময় পাঁঠাকে গোসল করিয়ে, তেল-সিঁদুর মেখে, ঠাকুরের সামনে এনে বলি দেয়, ঠিক তেমনি।

আগের সংবাদহিজবুল্লাহ ও ইসরাইলের পাল্টাপাল্টি হুমকি
পরবর্তি সংবাদইসলামী ঐক্যজোটের মনোনয়ন বিক্রি শুরু