
ফাতেহ ডেস্ক
রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ-এর প্রবীণ মুহাদ্দিস, খিলগাঁও শাহি মসজিদের খতিব মাওলানা সিদ্দিকুর রহমান (লালবাগি হুজুর) দীর্ঘ দিন ক্যান্সার জনিত রোগে ভোগে আজ (সোমবার) ফজরের আগ মুহূর্তে ইনতেকাল করেছেন।
খলিগাঁও শাহি মসজিদ প্রাঙ্গণে বড় ছেলে মাওলানা সাঈদ আহমাদের ইমামতিতে তাঁর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁকে খিলগাঁও তালতলা নতুন কবরস্তানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
এইচআর
