পুলিশি বাধায় সম্মেলন পণ্ড, দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান মামুনুল হকের

ফাতেহ ডেস্ক :

নির্বাচনি তফসিল ঘোষণার একদিন পর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বললেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ইসলামবিরোধী ধর্মদ্রোহীকে ভোট না দেওয়া যাবে না। শুক্রবার মুহাম্মদপুরের টাউন হল মসজিদে যুব মজলিসের নেতাকর্মীদের লক্ষ্য করে তিনি এ কথা বলেন।

এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পূর্নির্ধারিত কেন্দ্রীয় সম্মেলনের অনুমতি পায়নি বাংলাদেশ খেলাফত যুব মজলিস খ শাখার কর্মীবৃন্দ। তফসিল ঘোষণার অজুহাত দেখিয়ে তাদের সম্মেলন পণ্ড করেছে ডিএমডি পুলিশ, জানায় দলটির সূত্র। তারা আরও জানান, ফলে সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা বাইতুল মোকাররমে গিয়ে অবস্থান গ্রহণ করে। সেখানেও বাধার মুখে পড়ায় দুই ঘণ্টাব্যাপী রোডমার্চ করে মুহাম্মদপুরের টাউন হল মসজিদে এসে জড়ো হয়।

এ সময় মাওলানা মামুনুল হক যুব মজলিসের পক্ষ থেকে সারাদেশব্যাপী আগামী ১৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দাওয়াতি মিছিল কর্মসূচি ঘোষণা করেন। এর মাধ্যমে সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীদের পক্ষে গণসংযোগ চালানো হবে বলে তিনি ঘোষণা করেন। নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, যুব মজলিসের সম্মেলনের অনুমতি না দেওয়ার মাধ্যমে সরকারের অগণতান্ত্রিক আচরণের উৎকট চিত্র ফুটে উঠেছে। ‘গণতান্ত্রিক অধিকার হিসেবে সকলে সভা সমাবেশ করতে পারবে’ এমন কথা প্রধাণমন্ত্রী বলে বেড়ালেও তা প্রতারণামূলক ও ধোঁকাবাজির বক্তব্য বলেও দাবি করেন তিনি। মাওলানা মামুনুল হক জানান, একজন প্রধানমন্ত্রীর জন্য জাতির সাথে এমন প্রতারণা কোনোভাবেই মানানসই নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ বিভাগ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, খ শাখার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, সাবেক সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ বর্তমান সভাপতি মাওলানা আল আবিদ শাকির।

আগের সংবাদবিবাড়িয়ার মারকায মসজিদে সা’দপন্থীদের হামলা, আহত ৩০
পরবর্তি সংবাদবিবাড়িয়া মারকাজে সা’দপন্থীদের হামলার তীব্র নিন্দা হাসানাত আমীনীর