মেয়েদের সম্ভ্রম রক্ষায় অভিনব আইন !

ফাতেহ ডেক্স: মেয়েদের সম্ভ্রম রক্ষার কোন পদক্ষেপই যেন কাজ আসছে না প্রতিবেশি দেশ ভারতের। রাস্তাঘাট, অফিস-আদালত কিংবা বাসা-বাড়ি কোথাও নিরাপদে নেই ভারতের মেয়রা। দিন দিন যেন বেড়েই চলেছে নানাবিধ যৌন হয়রানি আর ধর্ষনের মাত্রা। এসব ঠেকাতে এবার এক অভিনব আইন প্রণয়ন করেছে কলকাতা আদালত।

কোনো পুরুষ যদি কোনো মেয়ের দিকে এমন দৃষ্টিতে তাকায় যাতে মেয়ের কাছে হয়রানিমূলক অনুভূত তাহলে সেটিকে অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং এই অপরাধের জন্য ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হবে।

মেয়েদের দিকে যারা এরূপ দৃষ্টিতে তাকায় তাদের জন্যই এমন আইন পেশ করেছে ভারতের কলকাতা হাইকোর্ট। আইন অনুযায়ী মেয়েদের দিকে কুনজরের জন্য সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত জেল হতে পারে! এছাড়া কেউ যদি মেয়েদের পোষাক ধরে টানাটানি করে তবে সেক্ষেত্রে ৩ থেকে প্রায় ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

তবে তার জন্য সেই ভূক্তভূগীকে থানায় গিয়ে অভিযোগ করতে হবে। এবার থেকে থানায় গিয়ে কোনো মেয়ে কোনো পুরুষের বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা আবশ্যক।

তবে এটি জামিনযোগ্য হওয়ার জন্য অভিযুক্ত থানা থেকে জামিন পেতে পারে। কিন্তু যদি আদালতে সে দোষী প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হবেই।

ভারতে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী এ বিষয়ে বলেন, ‘কোনো মেয়ের দিকে কেউ অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেটি আইনত অপরাধ। সেক্ষেত্রে সেই পুরুষের ৬ মাস পর্যন্ত হাজতবাস হবে। এছাড়া নারীর পোষাক ধরে টানাটানি অথবা শ্লীলতাহানী করে ডবে ৩ থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল অনিবার্য।’

এমন আইনে স্বস্তি প্রকাশ করেছেন ভারতীয় নারী অধিকারে সচেতন বিভিন্ন সংগঠনগুলো। তাদের দাবি আইনটি যেন যথাযথ কার্যকর হয়।

 

আগের সংবাদআর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যা-কী বলছেন বিশিষ্ট জনেরা
পরবর্তি সংবাদআজ সড়কে ৬ জেলায় প্রাণ গেলো অন্তত ২৮