মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

ফাতেহ ডেস্ক: ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে যাচাই বাছাই করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দিয়েছেন। গত ২৮ নভেম্বর ঢাকার রিটার্নিং কর্মকর্তা, মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ না করলে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেন।

আদালত সিইসিকে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর আদেশ দেন। একইসাথে রিটার্নিং কর্মকর্তাকে তা গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই বাছাইয়ের নির্দেশ দেন।

আগের সংবাদভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যায় বুধবারের পরীক্ষা বর্জনের ঘোষণা
পরবর্তি সংবাদআজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না : অর্থমন্ত্রী