টানা ৫ ঘণ্টার খোঁড়াখুঁড়িতে পাওয়া যায়নি গুপ্তধন

ফাতেহ ডেস্ক: টানা পাঁচ ঘণ্টা খোঁড়াখুঁড়ির পরও রাজধানীর মিরপুর ১০ নম্বরের বাড়িটি থেকে কোনো গুপ্তধন পাওয়া যায়নি। এখন বিশেষজ্ঞদের মত নিয়ে খননের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুজ্জামান।

এরপর টানা ৫ ঘণ্টা পৌনে দুই কাঠার এই ভবনের দুটি কক্ষে হয় খোঁড়াখুঁড়ি। প্রায় ৫ ফুট গভীর গর্ত খুঁড়েও মেলেনি গুপ্তধনের দেখা।

এই কক্ষ দুটির নিচে সত্তর দশকে প্রচুর স্বর্ণালঙ্কার রয়েছে, এমন গুজবে গত এক সপ্তাহ ধরে ছিলো পুলিশি পাহারা। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুসন্ধান শুরু করেন ১৫ শ্রমিক।

তবে কোন ফল ছাড়াই শেষ হয় প্রথম দিনের গুপ্তধন অনুসন্ধানের অভিযান।

পরবর্তী করণীয় প্রত্মতত্ত্ব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর ঠিক হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একতলা এই ভবনে ৫ ফুটের বেশি গভীর খোড়াখুড়িতে দেওয়াল ও ছাদ ধসের আশঙ্কা করছে পুলিশ। তারা বলছে, আইন অনুসরণ করেই এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আট বছর আগে বাড়িটি কিনেছেন জানিয়ে, ভবন মালিক বলছেন, গুপ্তধনের গুজব শোনার পর তিনিও চাচ্ছেন এ ঘটনার দ্রুত সুরাহা হোক।

আগের সংবাদইসলামিক ইনফরমেশনের চোখে বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
পরবর্তি সংবাদবিদেশি আগ্রাসনের বিরুদ্ধে মরণজয়ী সংগ্রামের ইতিহাস এদেশের মানুষের রয়েছে -মাও. আবদুল লতিফ নেজামী