গুপ্তধনের খোঁজে মিরপুরের এক বাড়িতে চলছে খোঁড়াখুঁড়ি

ফাতেহ ডেস্ক: গুপ্তধন থাকার খবরে চলছে রাজধানীর মিরপুরের খালি করা বাড়িটিতে খোঁড়াখুঁড়ি। বেলা সাড়ে ১০টায় শুরু হওয়া খোঁড়াখুঁড়ির কাজে উপস্থিত আছেন বাড়ির মালিকপক্ষ, ম্যাজিস্ট্রেট ও পুলিশ।

এদিকে, কয়েকজন দাবি করেছেন, সেখানে রয়েছে তাদের পূর্বপুরুষের মূল্যবান সম্পদ। এ নিয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বাড়ির এক মালিক।

এরইমধ্যে বিদায় করে দেয়া হয়েছে বাড়ির সব ভাড়াটিয়াকে। গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ায় গতকাল বাড়িটি ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

আগের সংবাদসারাদেশে গোলাগুলিতে নিহত ৩
পরবর্তি সংবাদবাবার লাশের সঙ্গে মডেলের সেলফি, নিন্দার ঝড়