হলফনামায় মিথ্যা তথ্য দিলে আইনি ব্যবস্থা: দুদক

ফাতেহ ডেস্ক:

নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

পাশাপাশি ওই ব্যক্তিদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশ হবে বলেও সতর্ক করেছেন তিনি। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান দুদক চেয়ারম্যান।

সারা দেশেই এখন নির্বাচনি আমেজ। এরই মধ্যে মনোনয়নপত্র বিক্রি শেষে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বড় দল ও জোটগুলো। শিগগিরই আসছে চূড়ান্ত ঘোষণা। ভোটের প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশনও।

সব নির্বাচনেই ভোটের আগে-পরে প্রার্থীদের সম্পদের হিসাবে গড়মিল নিয়ে খবর আসে গণমাধ্যমে। তবে এবার হলফনামায় ভুল তথ্য দেয়ার প্রমাণ পেলে আইনি ব্যস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। আর তা প্রকাশ করা হবে জনসম্মুখে। তবে সাজাপ্রাপ্ত আসামিদের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনকে তাগিদ দেয়া দুদকের কাজ নয় বলেও জানিয়েছেন ইকবাল মাহমুদ।

এবারের নির্বাচনে কোন দুর্নীতিবাজকে জনগণ ভোট দিয়ে জয়ী করবে না বলেও আশা দুর্নীতি দমন কমিশনের।

আগের সংবাদহেলমেটধারী সেই যুবক গ্রেফতার
পরবর্তি সংবাদখালেদা জিয়ার অরফানেজ মামলার সাজা স্থগিত চেয়ে আবেদন