মহাজোট এবারও জোটবদ্ধভাবে নির্বাচন করবে : কাদের

ফাতেহ ডেস্ক : অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনে ১৪ দলের সঙ্গে একমত হয়েছে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।

রাতে গণভবনে সংলাপ শেষে গণমাধ্যমকে এ কথা জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মহাজোট এবারও জোটবদ্ধভাবে নির্বাচন করবে। তবে রাজনীতির মেরুকরণের ওপর নির্ভর করবে জোটের সমীকরণ।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া সংলাপে একদিকে ছিলো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। অপরদিকে সম্মিলিত জাতীয় জোটের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

প্রায় দেড়ঘন্টার সংলাপ ও নৈশভোজ শেষে গণভবন থেকে দুই পক্ষের নেতারা বের হতে শুরু করেন রাত নয়টার দিকে।

সংলাপ শেষে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের।

অপরদিকে বের হওয়ার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, আসন বন্টন নিয়ে কোন কথা হয়নি আজকের সংলাপে। বরং কথা হয়েছে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে।

আসনবন্টন নিয়ে সংলাপে কোনো আলোচনা হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটি পরে ছোট কমিটি করে নির্ধারণ করা হবে।

আগের সংবাদআত্মজীবনী লিখতে চান রাষ্ট্রপতি
পরবর্তি সংবাদদেশের প্রথম পরমাণু গবেষণা চুল্লির উদ্বোধন সৌদি যুবরাজের