নারী সাংবাদিকের মানহানি মামলা থেকে জামিনে মুক্ত ব্যারিস্টার মইনুল

ফাতেহ ডেস্ক

জামিনে মুক্তি পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন।

নারী সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানি মামলায় তাকে জেলে পাঠানো হয়েছিল। তিন মাস পরে তিনি গত রাতে জামিনে মুক্তি পেয়েছেন। এরপর রাত প্রায় ৯টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) থেকে বেরিয়ে যান।

বিএসএমএমইউতে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেছেন, তারা জামিনের নির্দেশ পেয়েছিলেন গতকাল বিকালেই। তার ভাষায় ‘যাচাই বাছাই করার পর তার মুক্তির বিষয়ে আমরা ক্লিয়ারেন্স দিয়েছি।’

বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুণ বলেছেন, পুলিশি প্রহরায় ব্যারিস্টার মইনুলকে ৫২০ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছিল। জেলখানার গার্ডরা তার জামিন সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসার পর রাত প্রায় ৯টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।

আগের সংবাদগোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে শিশু খুন
পরবর্তি সংবাদখালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ফালু দম্পতির সব সম্পত্তি জব্দ