মন্দির থেকে মসজিদে ঝুঁকছেন রাহুল, মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক

ওমর ফারুক : ভারতীয় রাজনীতিতে ভোট ব্যাংকের জন্য ধর্মপাড়ায় দৌঁড়ঝাপ পুরনো নয়। ভোটের আগে মসজিদ মন্দির থেকে আর্শিবাদ নেওয়ার প্রচলন রয়েছে। ইতোমধ্যেই মন্দিরে যাওয়ার কাজটি শেষ করে এবার মসজিদের দিকে ঝুঁকছেন ভারতীয় জাতীয় কংগ্রেস।

দলটির চেয়ারম্যান ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে দেশের মুসলিম ভোটারদের কাছে পেতে নতুন করে তৎপর শুরু করেছেন। সেই মতো দেশের সমস্ত জেলায় শরিয়া আদালত বানানোর দাবিকে ঘুরিয়ে সমর্থন করার পাশাপাশি মুসলিম বুদ্ধিজীবীদের সাথে বৈঠক করে লোকসভা ভোটের আগে রণনীতি বানাচ্ছেন কংগ্রেস সভাপতি।

গত সপ্তাহের বুধবার এমনই এক বৈঠকে মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে মিলিত হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এর আগে পার্টির আদর্শ এবং তাদের মুসলিমদের প্রতি দায়বদ্ধতা থেকে সরে এসে লাগাতার মন্দির দর্শন করায় মুসলিম বুদ্ধিজীবীরা রাহুলের প্রতি নিজেদের ক্ষোভ দেখিয়েছিলেন। এর পরে রাহুল গান্ধী ভারতীয় ধর্মনিরপেক্ষতায় আস্থা রাখার কথা তুলে ধরেন। ভবিষ্যতে দেশে ধর্মনিরপেক্ষতা টিকিয়ে রাখতে কংগ্রেস বদ্ধপরিকর বলে মুসলিম প্রতিনিধিদের রাহুল গান্ধী আশ্বাস দিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে ।

উল্লেখ্য যে গুজরাট নির্বাচনের আগে থেকে হিন্দুদের মন জয় করতে মন্দিরে মন্দিরে যাওয়া শুরু করেন কংগ্রেসের যুবরাজ। সেই সময় প্রশ্ন উঠেছিল যে কংগ্রেসের নরম হিন্দুত্বের পথ গ্রহণ করা নিয়ে। শুধু সেখানেই থেমে না থেকে কংগ্রেসের মুখপাত্র সাংবাদিক সন্মেলন করে রাহুল গান্ধীকে উচ্চ শ্রেনীর পৈতেধারী ব্রাহ্মন বলেও দাবী করেছিলেন। সূত্র: বেঙ্গল রিপোর্ট

আগের সংবাদকাল শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট
পরবর্তি সংবাদপাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে প্রার্থীসহ নিহত ৭০, আহত ১২০