
ফাতেহ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) রাজধানী ঢাকার বনানী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে মনোনয়ন বঞ্চিতরা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ এ ঘটনা ঘটে।
অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে কার্যালয়ে তালা দেয়া হয়। তবে পরবর্তীতে আবার তালা খুলে দেয়া হয়।
কার্যালয়ের ভেতরে হলরুমে গিয়ে দেখা যায়, মহানগর উত্তরের বিক্ষুব্ধ কর্মীরা মনোনয়ন বঞ্চিত নেতা শফিকুল ইসলাম সেন্টুর পক্ষে স্লোগান এবং চিৎকার করে বোতল ছুড়তে ছুড়তে অফিস ত্যাগ করেন।
এ সময় পদত্যাগের ঘোষণা দেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু। তবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিশতী বলেন, ‘সেন্টু কেনো পদত্যাগ করবেন? আমরা দেখছি তার দাবির বিষয়ে কী করা যায়।’
