প্রধানমন্ত্রীর দোয়া চেয়ে আ. লীগের মনোনয়নপত্র তুলেছেন মাশরাফি

ফাতেহ ডেস্ক : আগামী একাদশ নির্বাচনের নিজ আগ্রহেই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা বারোটার দিকে মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে দলটির ধানমণ্ডির কার্যালয়ে তিনি এ কথা বলেন।

সাকিব আল হাসানের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে নয়, আপাতত প্রধানমন্ত্রী তাকে খেলায় মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে তৃতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।

তবে সকাল থেকে ফরম জমা দেয়ার ভিড় বেশি দেখা গেছে। সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে রাজনীতিবিদদের পাশাপাশি অভিনেতা, অভিনেত্রী, ব্যবসায়ী ও চিকিৎসকরাও মনোনয়ন ফরম নিচ্ছেন।

গত দুই দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩ হাজার ২০০টি। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরম কেনা ও জমা দেয়া যাবে বলেও আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগের সংবাদইসলামী ঐক্যজোটের মনোনয়ন বিক্রি শুরু
পরবর্তি সংবাদআগামী দিনে জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় আসবে : এরশাদ