
ফাতেহ ডেস্ক
ময়মনসিংহের আলালপুরে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। গতরাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সদরের হামিদ মেম্বার, তার স্ত্রী সাহেরা বেগম ও পুত্র শফিকুল ইসলাম। পুলিশ জানায়, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ফুলছড়ি থেকে রাতে ঢাকায় রওনা দেয় শরিফুল।
প্রাইভেট কারটি ময়মনসিংহে আলালপুরের পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
