
ফাতেহ ডেস্ক
সংসদে শক্তিশালী বিরোধী দল প্রতিষ্ঠার বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমাদের সবারই আশা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য, গণতন্ত্রকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা জাতীয় পার্টির কাছে আশাবাদী, তারা তাদের ভূমিকা রাখবে।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গমাতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় নাসিম আরও বলেন, ঐক্যফ্রন্টের বন্ধুদের অনুরোধ করব, আপনারা সংখ্যায় যে ক’জনই হন না কেন, মাথা গরম না করে শপথ নিয়ে সংসদে আসুন। সংসদে ভূমিকা রাখুন। আপনাদের বক্তব্য মানুষ গ্রহণ করতে পারে।
