
ফাতেহ ডেস্ক
২০০৮ সালের মতো এবারো নির্বাচনি ইশতেহারে অর্থনীতিতেই বেশি জোর দিয়েছে আওয়ামী লীগ, মত বিশেষজ্ঞদের। খাতভিত্তিক বিশ্লেষণ করে লক্ষ্য অর্জনের রূপরেখা দিয়েছে দলটি। পক্ষান্তরে ইশতেহারে লক্ষ্য নির্ধারণ করলেও অর্জনের রূপরেখা দিতে পারেনি বিএনপি, বলছেন অর্থনীতিবিদরা।
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে অর্থনৈতিক প্রবৃদ্ধি দশ শতাংশে উন্নীত করা, বিনিয়োগ বাড়াতে যোগাযোগ ও জ্বালানী অবকাঠামো দুর্বলতা দূর করার পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে শিল্পায়নে জোর দিয়েছে দলটি। তবে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকায় তাদের প্রতি মানুষের একরকম আস্থাহীনতা সৃষ্টি হয়েছে।
পাঁচ কোটি মানুষের কর্মসংস্থান, রপ্তানি আয় তিনগুণ বৃদ্ধি, শ্রমিকের অধিকার নিশ্চিত করাসহ নানা প্রতিশ্রুতি ইশতেহারে দিয়েছে বিএনপি।
ব্যবসায়ী নেতারা বলছেন, জনগণকে দেয়া রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগী হতে চান তারা। তবে পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা চান তারা।
অর্থনীতিবীদদের অভিযোগ, রাজস্ব আয়ের রূপরেখা কেমন হবে তা কোন দলের ইশতেহারেই পরিস্কার করে বলা হয়নি।
