
ফাতেহ ডেস্ক: আল্লাহর বান্দাগণ! আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁর প্রকাশ্য ও গোপন অনুগ্রহ-নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেন, যেন আমরা তাঁর দেয়া নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
ইরশাদ হচ্ছে, হে মানবকুল! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর। আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি যে, তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিযিক দান করবে?
তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় ফিরে যাচ্ছ? সূরা ফাতির-০৩। একইভাবে বলা হয়েছে, তোমরা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ কর, যা তোমাদের প্রতি নাযিল করা হয়েছে এবং ঐ অঙ্গিকারকেও যা তোমাদের থেকে নিয়েছেন।
যখন তোমরা বলেছিলে, আমরা শুনলাম ও মেনে নিলাম। নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে পুরোপুরি খবর রাখেন। সূরা আল- মায়িদাহ -৭।
আল্লাহ তায়ালা আমাদের এও জানিয়ে দিয়েছেন যে, সমুদয় নেয়ামত তাঁরই পক্ষ থেকে। আমরা যেন তাঁর ইবাদত-বন্দিগি ও শুকরিয়ার মাধ্যমে তাঁর হকের উপর স্থির থাকি।
আর আরো যেন অধিক পরিমাণে তাঁর ইবাদত ও শুকরিয়া আদায়ের প্রতি আগ্রহী হয়ে উঠি। কুরআনুল কারিমে বিবৃত হয়েছে- তোমাদের কাছে যে সব নেয়ামত আছে, তা আল্লাহরই পক্ষ থেকে। সূরা আন-নাহ্ল -৫৩।
আর আপনার যে কল্যাণ হয় তা আসে আল্লাহর পক্ষ থেকে এবং আপনার যে অমঙ্গল হয়, তা আসে আপনার নিজের পক্ষ থেকে।’ সূরা আন-নিসা -৭৯
হাসানাত তথা কল্যাণ-ভাল এসব আল্লাহর পক্ষ থেকে রহমত ও দয়া-অনুগ্রহ। আর অমঙ্গল, অকল্যাণ ও মন্দ আসে মানুষের কারণেই। যা আল্লাহ লিখে ও ধার্য করে রাখেন। তবে তিনি কারো প্রতি অণু পরিমাণ জুলুম বা অবিচার করেন না।
আল্লাহর বান্দাগণ! মানুষ প্রতিনিয়ত অসংখ্য নেয়ামত ভোগ করছে। অথচ তা পরক্ষণেই ভুলে যাচ্ছে। আর আমাদের অজান্তে আল্লাহ আমাদেরকে আরো কত নেয়ামত দান করছেন, ভোগ করাচ্ছেন, আরো কত বিপদাপদ ও অনিষ্ট থেকে রক্ষা করছেন, যা আমরা মোটেই টের পাই না।
আল্লাহ তায়ালা বলেন- তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে, তাদের আগে ও পেছনে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাজত করে। সূরা আর-রাআদ-১১ এবং তাঁর পক্ষ থেকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, যা আছে নভোমন্ডল ও ভূ-মন্ডলে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শনাবলী। সূরা আল-জাছিয়াহ -১৩
