
ফাতেহ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪জন নিহত হয়েছে। সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার মারুয়াদী এলাকার শহিদুল্লাহ, মোমেন, রিপন, রাজু্। সোনারগাঁ থানার এসআই এনামুর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখে ঢাকা-বাইপাস সড়কের পাশে প্রাইভেট কারটি পড়ে আছে।
ভতরে থাকা চালক সহ ৪ জনই ঘটনাস্থলে নিহত হয়। মরদেহগুলি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
