ঢাকা-গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফাতেহ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।

ভোরে রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। নিহতরা হলেন, নিরাপত্তাকর্মী কবির ও দোকানদার শাহিন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি সরিয়ে নেয়। চালক পলাতক রয়েছেন। এছাড়া ভোরে মালিবাগের মৌচাক এলাকায় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

তার পরিচয় এখনো জানা যায়নি। এদিকে, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে, বেসিক ব্যাংকের ক্যাশ কর্মকর্তা নুরুল ইসলাম ও পূর্ব কোটালীপাড়ার শহিদ মোল্লার স্ত্রী মোমেনা বেগম নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী জানান, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। সেসময়ই হঠাৎ বাসটি রাস্তা পাশে খাদে পড়ে যায়।

আগের সংবাদবাংলাদেশের সেনাপ্রধানকে সৌদি সরকারের বিশেষ সম্মাননা
পরবর্তি সংবাদবাবার সামনেই মাইক্রোবাস-চাপায় প্রাণ গেল মেয়ের