পঞ্চগড়ে পিকনিকের বাস উল্টে নিহত স্কুল-শিক্ষার্থী, আহত ৩০ জনেরও অধিক

ফাতেহ ডেস্ক

আজ সকাল ১০টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানের রওশনপুরে একটি স্কুলের পিকনিকের বাস উল্টে গিয়ে ১ শিক্ষার্থী নিহত ও অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ গোলাম আজম দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম সজীব কুমার সিং বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০টার দিকে বাসটি রওশনপুরের কাজী অ্যান্ড কাজী টি স্টেটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। বাসে সব মিলেয়ে ৬৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন তারা।

নিহত শিক্ষার্থী সজীব কুমারসহ বাসের সব আরোহী আটোয়ারি উপজেলার রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সজীব ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বাসটি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তেঁতুলিয়ায় পিকনিকে যাচ্ছিল।

তেঁতুলিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচআর/

আগের সংবাদ‘সিটি নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সজাগ থাকতে নির্দেশ’
পরবর্তি সংবাদদিনাজপুরে ধর্ষণের শিকার দিনমজুর মা