ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রো-অ্যাক্সিডেন্ট, ৫ যাত্রী নিহত

ফাতেহ ডেস্ক

আজ দুপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে একটি মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুরের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পাঁচ মাইক্রো যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

এইচআর

আগের সংবাদটিআইবির গবেষণা : রাতেই ব্যালটে সিল ৬৬% আসনে, জাল ভোট ৮২ শতাংশ
পরবর্তি সংবাদ‘ভ্যালেন্টাইন ডে’ নয়, ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানে পালিত হবে ‘সিস্টারস ডে’