মালয়েশিয়ায় বিনামূল্যের খাদ্য-কুপন নিতে পদদলিত হয়ে ২ নারীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

বিনামূল্যের খাদ্যের কুপন সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে বয়স্ক দু’জন নারী মারা গেছেন মালয়েশিয়ায়। রাজধানী কুয়ালালামপুরের পুদু এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

পুদু এলাকায় একটি ইনডোর মার্কেটে বিনা পয়সায় খাদ্য বিলি করার জন্য ছিল মাত্র ২০০ কুপন। তা সংগ্রহ করতে সেখানে জড়ো হন এক হাজারের বেশি মানুষ। এ সময় কার আগে কে কুপন সংগ্রহ করবেন তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

একজন আরেকজনের ওপর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একজন নিরাপত্তা রক্ষী স্থানীয় মিডিয়াকে বলেছেন, এ সময় তিনি আর্তনাদ শুনতে পান।

আগের সংবাদখুলনায় মিল-শ্রমিকের মেয়েকে তিন যুবকের গণধর্ষণ
পরবর্তি সংবাদরোহিঙ্গা সঙ্কট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান ইউনিসেফের