
ফাতেহ ডেস্ক
সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য গোটা রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি হুঁশিয়ারি দেন, কেউ নৈরাজ্য সৃষ্টি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, কে নাইন ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার জানান, সামাজিক মাধ্যমে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকেও নজর রাখছে পুলিশ। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আছাদুজ্জামান মিয়া।
