
ফাতেহ ডেস্ক: দু-একদিনের মধ্যেই সংশোধিত আরপিও অধ্যাদেশ আকারে জারি হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি।
ইসি সচিব জানান, প্রার্থীর আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক নয়। যে কোনো ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়ার সুবিধার্থে রিটার্ন দেওয়ার ব্যাপারে বাধ্যতামূলক অবস্থান নেয়নি ইসি।
এছাড়া ঋণ ও বিলখেলাপিদের তালিকা দু’একদিনের মধ্যে ইসিতে জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছেন ইসি। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্থলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জননিরাপত্তা বিভাগের বিশেষ সহায়তা চেয়েছে কমিশন।
এক্ষেত্রে নিয়মিত অভিযানের পাশাপাশি অস্ত্র ও উদ্ধারের মতো অভিযান পরিচালনা পরচালনা করা হবে বলেও জানান ইসি সচিব। নির্বাচনের সুবিধার্থে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা শেষ করার পাশাপাশি কেন্দ্র তৈরি করতে প্রস্তুত রাখারও আহ্বান জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
