ডিসেম্বরেই হবে জাতীয় নির্বাচন

ফাতেহ ডেস্ক: সংবিধান অনুযায়ী ডিসেম্বরেই নির্বাচন হবে। কেউ ঠেকাতে পারবে না। একথা বলেছেন, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতকে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিকেলে রাজধানীতে ১৪ দলের এক কর্মী সমাবেশে, তিনি নির্বাচনের আগে যে কোনো পরিস্থিতির জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।

নির্বাচনের আগে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কর্মী সমাবেশ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। সারাদেশ থেকে দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অসাম্প্রদায়িক রাষ্ট্রের ধারা অব্যাহত রাখতে ১৪ দল মনোনিত প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামার আহ্বান জানান জোট নেতারা। নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে আগুন সন্ত্রাস শক্ত হাতে প্রতিহতের ঘোষণা দেন নেতারা।

যে কোনো মূল্যে ডিসেম্বরেই নির্বাচন হবে কোনো ষড়যন্ত্রেই তা ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন ১৪ দল নেতারা। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নির্বাচন সামনে রেখে ৯, ১০ ও ১৩ অক্টোবর তিন বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি দেয় ১৪ দল।

আগের সংবাদরাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
পরবর্তি সংবাদশিক্ষাকে সার্টিফিকেট সর্বস্ব না করার আহ্বান রাষ্ট্রপতির