নোয়াখালীতে নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ

ফাতেহ ডেস্ক

দেশের বেশকটি এলাকায় বিএনপি ও জামায়াত কর্মীদের হামলা এবং নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে নিহত হয়েছেন ২ জন।

নোয়াখালী-৩ আসনের পূর্ব বাবুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীরা হামলা চালিয়ে নির্বাচনি সামগ্রী ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন।

এদিকে, নোয়াখালী-২ আসনের মধ্যম নাটেশ্বর মাদ্রাসা কেন্দ্রে হামলা চালায় বিএনপি সমর্থকরা। ওই এলাকায় নির্বাচনি সামগ্রী লুটেরও অভিযোগ উঠেছে।
অন্যদিকে, চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ কর্মী দ্বীন মোহাম্মদকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি ও জামায়াত কর্মীরা। পটিয়ার গুরুনখাইন এলাকায় গত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

একই রাতে ১১টার দিকে লক্ষ্মীপুরের বড়ালিয়ায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হন। কিশোরগঞ্জের ভৈরবে গতরাত দেড়টায় একটি ভোটকেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

আগের সংবাদজনগণের সিদ্ধান্ত আমরা মেনে নেব : শেখ হাসিনা
পরবর্তি সংবাদএজেন্টদের বের করে দেয়ার অভিযোগ ড. কামালের