ভোট দিতে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ চান নতুন ভোটাররা

ফাতেহ ডেস্ক

প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যাপক উৎসাহ ও আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন দেশের নতুন ভোটাররা।

প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দল নয়, যোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেয়ার কথা বলছেন তারা। সবারই প্রত্যাশা, প্রথম ভোটটি দেবেন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে।

উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা ছোট জেলা জয়পুরহাট। এ জেলার আসন সংখ্যা মাত্র ২টি। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, এবারের নির্বাচনে নতুন ভোটার ৬৬ হাজার ৬৯৯ জন। তরুণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত প্রার্থী দূর করবে বেকারত্ব, গড়বে মাদকমুক্ত সমাজ।

পঞ্চগড়ে নতুন ভোটারদের দুই-তৃতীয়াংশই তরুণ। প্রথম ভোটটি সুষ্ঠু পরিবেশে দিতে চান তারা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন ও এলাকার সার্বিক উন্নয়নের অংশীদার হবেন, এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান।

পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে মোট ভোটার ৭ লাখ ১৪ হাজার ৮৩। এর মধ্যে এবারের নির্বাচনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৯৭ হাজার ৮৫০ জন।

আগের সংবাদঐক্যফ্রন্টের কোন দাবী না মেনেই নির্বাচন হচ্ছে : রিজভী
পরবর্তি সংবাদঐক্যফ্রন্টের কোন দাবী না মেনেই নির্বাচন হচ্ছে : রিজভী