
ফাতেহ ডেস্ক: ঢাকার নয়াপল্টনে বুধবার তাণ্ডবকারী সবাই বিএনপি নেতাকর্মী বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাদের ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। ৩ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৬০ জন।
পুলিশ জানায়, ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্ত করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
আহত হন বেশ কয়েকজন। পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এঘটনায় রাতেই পল্টন থানায় তিনটি মামলা করে পুলিশ।
