অমর বিপ্লবী সাইয়েদ কুতুবের আজ শাহাদাত বার্ষিকী

ফাতেহ ডেস্ক 

আজ সাইয়েদ কুতুবের মৃত্যু দিবস। ১৯৬৬ সালের ২৯ আগস্ট ভোর রাতে সাইয়েদ কুতুব ও তার দুই সঙ্গীকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। সাইয়েদ হাসিমুখে ফাসির মঞ্চে উঠেন। চারদিকে ভেসে উঠল ফজরের আযান। এমনি এক পবিত্র পরিবেশে কার্যকর করা হলো ইতিহাসের ঘৃণ্যতম আয়োজন, সাইয়েদ কুতুব ও তার সঙ্গীদের ফাঁসি, তাঁরা পৌছে যান তাঁদের প্রিয় প্রভুর সান্নিধ্যে। সাইয়েদ কুতুব বলেছিলেন,

“আমাদের শব্দগুলোতো নিষ্প্রাণ, নিষ্ফল আর আবেগহীন, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কথার জন্য মৃত্যুবরণ করি, তখন শব্দেরা জীবন্ত হয়ে উঠে, তারা প্রাণহীন হৃদয়গুলোতে ঠাই নেয়, আর সেই হৃদয়গুলোকেও জাগিয়ে তোলে”।

সাইয়্যেদ কুতুবকে তার আদর্শের জন্য হত্যা করা হয়। তার মৃত্যুর পর সরকারের সকল অপপ্রচেষ্টাকে বিফল করে দিয়ে তার লেখা বইগুলো মিশরসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে – যেহেতু সরকার বইগুলো প্রকাশ করতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, সেগুলো ছিল হাতে লেখা।

ইসলামে পুনর্জাগরণের সংগ্রামের সাথীদের মুখে মুখে আজ তার বই Ma’alim fil Tareeq [Milestones] এবং Fi Dhilal al Qur’an [Under the Shade of the Qur’an]। সাইয়্যেদ কুতুব আল্লাহর রাস্তায় জীবন দিয়েছিলেন, আল্লাহ তার কথাকে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে।

অবশ্য তার বিরুদ্ধে উত্তেজনা ছড়ানো ও প্রান্তিকতা প্রসার করার অভিযোগও করেন অনেকে। তবে তার পক্ষের বা বিপক্ষের সবাই তার গুরুত্বের কথা স্বীকার করেন।

আগের সংবাদবাংলাদেশে ইসলামী রাজনীতির গতি ও প্রকৃতি
পরবর্তি সংবাদআলিমদের চাঁদা কালেকশন, হাকিমুল উম্মত আশরাফ আলি থানবি রহ. এর দৃষ্টিতে