রাজধানীতে আজ থেকে শুরু বিশেষ ট্রাফিক অভিযান

ফাতেহ ডেস্ক

রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আজ মঙ্গলবার থেকে চতুর্থবারের মতো বিশেষ অভিযানে নেমোছে পুলিশ।

আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

দুপুর ২টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে ২০১৭ সালের আগস্টে জাবালে নূরের বাস চাওয়ায় দুই শিক্ষার্থী নিহতের পর তিন দফা বিশেষ অভিযান চালায় পুলিশ।

এইচআর

আগের সংবাদসংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু : প্রত্যাশীদের দীর্ঘ লাইন
পরবর্তি সংবাদ১০ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে কলেজছাত্রের বিরুদ্ধে মামলা