
ফাতেহ ডেস্ক: খালেদা জিয়ার জামিন স্থগিত হওয়ার প্রতিবাদে ৫ জুলাই ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ এবং ৯ জুলাই প্রতীকী অনশনের ডাকে দিয়েছে বাংলাদেশের প্রধান বিরুধী দল বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার রাতে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল দেশের সব জায়গায় তার দলের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।
