সৌদিকে সমর্থন দিল পাকিস্তান

ফাতেহ ডেস্ক: সাম্প্রতিক সৌদি-কানাডা কূটনৈতিকবিরোধে সৌদির পক্ষেই অবস্থান নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, সার্বভৌমত্ব রক্ষার জন্য সৌদি আরবের নেওয়া পদক্ষেপকে নীতিগতভাবে এবং দুই দেশের ঐতিহাসিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্কের কারণে সৌদিকে সমর্থন জানায় পাকিস্তান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এবার পাকিস্তানও সৌদি আরবকে সমর্থন জানালো।

অন্যদিকে কানাডা বলেছে, বিশ্বের যেখানেই হোক না কেন তারা মানবাধিকার, নারী স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে। সৌদি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, সৌদি আরবে নারী অধিকারকর্মীদের ‘অবিলম্বে মুক্তি’ দাবি করার জের ধরে রিয়াদের সঙ্গে কানাডার কূটনৈতিক বিরোধের শুরু।

বিবৃতির পরই সৌদি আরব কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও কানাডায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যহার করেছে। এছাড়া কয়েকটি বানিজ্যিক চুক্তিও বাতিল করেছে সৌদি।

আগের সংবাদস্কুল কলেজের ধর্ম বইগুলো ধর্ম শেখাতে পারছেনা কেন?
পরবর্তি সংবাদহজযাত্রী নিয়ে এখনও শঙ্কায় বিমান