পাকিস্তানে পৃথক আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৯

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৫১ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ওরাকজাই জেলার শিয়া মাজারের পাশে, কালায়া বাজারে এ হামলা হয়।

আহতদের ১৭ জনের অবস্থা আশংকাজনক। হতাহতদের বেশিরভাগই শিয়া মুসলিম। হামলার দায় স্বীকার করেনি কেউ। ওরাকজাই পুলিশের ডেপুটি কমিশনার খালিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একই সময় করাচিতে চীনা দূতাবাসের বাইরে বন্দুকধারীদের গোলাগুলিতে দুই পুলিশসহ অন্তত ৭ জন নিহত হয়েছে।

এ ঘটনার দায় স্বীকার করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি, পাকিস্তানের ভাবমূর্তি নষ্টের জন্যেই এসব পরিকল্পিত হামলা হচ্ছে।

আগের সংবাদইসলামের কেন্দ্রীয় চরিত্র হিশাবে রাসূলের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা
পরবর্তি সংবাদকতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার, সিদ্ধান্ত আজ