পেট্রল চুরি করতে গিয়ে ৩০ চোরের মৃত্যু

ফাতেহ ডেস্ক: দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় পেট্রলের পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই তেল চুরি করতে গেলে এ ঘটনা ঘটে বলে জানান আহত একজন ও সেখানকার কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার রাত দেড়টার দিকে আবা নামক শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। খবর আলজাজিরার।

পেট্রল চুরির বিষয়টি স্বীকার করে নামদি তোচুকু নামে এক আহত ব্যক্তি জানান, এ ঘটনায় ৩০ জনের পোড়া মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, হতাহতরা পেট্রল চুরির উদ্দেশ্যে পাইপলাইনে ভাঙচুর করে এবং এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‘আসলে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সঠিকভাবে তার হিসাব আমি দিতে পারব না। তবে এ অগ্নিকাণ্ড পেট্রল চুরির সময়ই ঘটেছে,’ বলেন ওই মুখপাত্র।

আগের সংবাদপদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের নেপথ্যে ড. ইউনূস: শেখ হাসিনা
পরবর্তি সংবাদসম্পাদক পরিষদের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়নি: ইনু