ফিলিপাইনে টাইফুনের আঘাত, নিহত ১৪

ফাতেহ ডেস্ক: ফিলিপাইনে টাইফুন মাংখুটের আঘাতে ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২ টার পরে ভয়াবহ এ ঘুর্ণিঝড়টি আঘাত হানে ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে।

ঘূর্ণিঝড়টি পরবর্তী ২০ ঘণ্টা তাণ্ডব চালায়। এখন এটি লুজনের মধ্য দিয়ে এগিয়ে পশ্চিমমুখে চীনের দিকে এগিয়ে যাচ্ছে।

রোববার সকালে হংকংয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জরি করা হয়েছে।

ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিমাপ করা হচ্ছে। এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে রাস্তা-ঘাট বন্ধ থাকায় এবং যোগাযোগ ব্যবস্থার অবনতি হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কৃষিভিত্তিক সাগায়ান প্রদেশে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মাংখুটের প্রভাবে ছয় মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

আগের সংবাদসংসদ ভেঙে নির্দলীয় সরকারের দাবি অযৌক্তিক: কাদের
পরবর্তি সংবাদআগামী মাসে এমপিওভুক্তির ফয়সালা হবে: শিক্ষামন্ত্রী