
ফাতেহ ডেস্ক: আগামী একাদশ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ১৮ নভম্বরের মধ্যে ব্যনার, ফেস্টুন, বিলবোর্ড নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচান কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ। নির্দেশ অমান্য করলে কঠর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
রাজধানীর আগারগাঁও এ নির্বাচন কমিশন কার্যালয়ে রাজশাহী, রংপুর, খুলনা, বিভাগের সহকারী রির্টানিং কমর্তাদের কর্মশালায় এ কথা বলেন সচিব। বলেন, এবারের সংসদ নির্বাচনে সব দল অংশ গ্রহণ করছে, তাই সবার সমান সুযোগ নিশ্চিত করতে চায় কমিশন।
এসময় তিনি আরও বলেন, বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু এবার ক্ষমতাসীন দল ও সংসদ বহাল থেকে নির্বাচন হচ্ছে। উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার কারার নির্দেশ দেন সচিব।
এরই মধ্যে সারাদেশের সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে।
