প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট রুহুল আমিনের

ফাতেহ ডেস্ক: প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার। দুপুরে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দির বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

রিটে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি হওয়ায় রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

নির্বাচন কমিশনে আপিলেও মনোনয়নের বৈধতা পাননি তিনি। এদিকে, নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভূঁইয়াও মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন।

আগের সংবাদএ বছর বেগম রোকেয়া পদক পেলেন ৫ নারী
পরবর্তি সংবাদজীবনমানের উন্নতির দাবিতে বিক্ষোভে উত্তাল ফ্রান্স