
ফাতেহ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বিকাল ৫টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে। আজ প্রত্যাহার না করলে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করবে নির্বাচন কমিশন।
নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে আজই রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে। প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা দেবে নির্বাচন কমিশন। কাল দেয়া হবে প্রতীক বরাদ্দ। এরপর ভোটের প্রচারে নামবেন প্রার্থীরা।
দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা ইসির দেয়া প্রতীকে নির্বাচন করবেন। এদিকে নিবন্ধিত সব দলের চূড়ান্ত প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে আজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।
