সরকারের প্রতিশ্রুতির পরও গ্রেপ্তার চলছে : রিজভী

ফাতেহ ডেস্ক : সরকারের প্রতিশ্রুতির পরও নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সকালে রাজধানীর নয়াপল্টনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকারি বিজ্ঞাপনে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন হলেও কমিশন নির্বিকার। এসময় সরকারি টাকায় আওয়ামী লীগের প্রচার বন্ধের দাবি জানান রিজভী।

এদিকে তৃতীয় দিনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চলছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি। মিছিল নিয়ে মনোনয়ন ফরম তুলতে আসছেন নেতারা।

গত দুই দিনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২ হাজার ৫৩৯টি। শুক্রবার পর্যন্ত চলবে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম।

আগের সংবাদসব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে : সিইসি
পরবর্তি সংবাদ৭০ থেকে ১০০ আসনে আসছে তরুণ প্রার্থী আ. লীগে