কুরবানীর ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৮ আগস্ট

ফাতেহ ডেস্ক: বৃষ্টির কারণে এবার ঈদযাত্রায় সড়কে দুর্ভোগের আশঙ্কা করছেন মন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য ক্ষতিগ্রস্ত রাস্তা তাৎক্ষণিক সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, ঈদ উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৮ আগস্ট। প্রথমদিনে পাওয়া যাবে ১৭ আগস্টের টিকিট।

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রস্তুতি সভায় বিভিন্ন নির্দেশনা দেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদের সময়ে ঘরে ফেরা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ তৎপর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এবার সহাসড়কের পাশে কোরবানির পশুরহাট থাকবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী। তবে বৃষ্টি ও বন্যার কারণে জেলা সড়কে দুর্ভোগের শঙ্কা জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে পুলিশসহ পরিবহনসংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

অন্যদিকে দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, কোরবানির ঈদ উপলক্ষ্যে কমলাপুর স্টেশনের ২৬ কাউন্টারে আগাম টিকিট বিক্রি হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদে রেলের ফিরতি টিকেট বিক্রি হবে ১৫ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত। এবার ঈদের সময়ে চলবে নয় জোড়া বিশেষ ট্রেন।

আগের সংবাদটুপি ছাড়া কি নামাজ হবে না?
পরবর্তি সংবাদজুমার দিনে ৮০ বছরের গুনাহ মাফ হয় যেভাবে