সাবেক র‍্যাব কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ফাতেহ ডেস্ক: রাজধানীর মিরপুর ডিএইচওএস থেকে ডিবি পরিচয়ে র‍্যাব-৭ এর সাবেক কমান্ডিং অফিসারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছে তাঁর পরিবার।

অভিযোগ থেকে জানা যায়, বুধবার রাত ১০টা ২০ মিনিটে মিরপুর ডিএইচওএসের ১০ নং রোড থেকে কয়েকজন ব্যক্তি হাসিনুর রহমানকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, বিভিন্ন বাসার নিরাপত্তা কর্মীরা ডিবির পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি হাসিনুর রহমানকে উঠিয়ে নিয়ে যেতে দেখেন।

তবে এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি অভিযোগকারী। জানা গেছে এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাভোগ করেন হাসিনুর রহমান।

আগের সংবাদহজযাত্রায় ১৪ ও ১৫ আগস্টের ২৫০০ টিকিট অবিক্রিত
পরবর্তি সংবাদগাজা সীমান্তে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩