
ফাতেহ ডেস্ক: মে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাট। চাহিদার বিপরীতে জোগান যথেষ্ট, দামও নাগালের মধ্যে। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পশুর হাটে ক্রেতার ভিড়।
ঢাকার বাইরে থেকে ট্রাকে করে গরু ঢুকছে রাজধানীর ২৩টি পশুর হাটে। ৪০ হাজার থেকে ১৩ লাখ টাকা দামের গরু এসেছে হাটে। শেষ মুহূর্তের ভিড় থেকে রেহাই পেতে অনেকে আগেভাগেই গরু-ছাগল কিনছেন। তবে এখনো ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি বলে জানাচ্ছেন বিক্রেতারা।
শনিবার থেকে কেনা-বেচা জমজমাট হবে আশা ব্যবসায়ীদের। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিমের ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া জাল নোট শনাক্তেও তৎপর আছে প্রশাসন। হাটের নিরাপত্তায় আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
