
ফাতেহ ডেস্ক: রাজশাহীতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত হাসিবুল হোসেন ঘোষ মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র্যাব।
র্যাব জানায়, রাতে আফি নেপাল পাড়ায় আমবাগানের ভেতর কয়েকজনকে দেখতে পায় র্যাবের টহল দল। এসময় তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। র্যাবও পাল্টা গুলি করে।
এসময় গুলিবিদ্ধ হাসিবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেয়া হলে মারা যায় সে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। হাসিবুল মাদকের ৭ মামলার আসামি।
