
ফাতেহ ডেস্ক: রাজশাহীর কাটাখালীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের চার সদস্য। মাদক ব্যবসায়ীরা আটক একজনকে ছিনিয়ে নিয়ে গেছে। খোয়া গেছে একটি পিস্তলও।
পুলিশ জানায়, সোমবার রাতে মাদকবিরোধী অভিযানে কাটাখালীর খিদিরপুর মধ্যচর এলাকায় যায় তাদের একটি দল। একজনকে আটক করলে আশপাশে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের আহত সদস্যদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যদের মধ্যে এ এস আই মাহবুব ও কনস্টেবল সুজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
