
ফাতেহ ডেস্ক
ভারতের ত্রিপুরা-আসাম সীমান্তে ৩০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। এদের মধ্যে ১২ শিশু এবং ৯ নারী রয়েছে।
আজ সোমবার রাতে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের করিমগঞ্জে জিজ্ঞাসাবাদ করা হবে এবং স্থানীয় আদালতে তোলা হবে বলে জানিয়েছে আসাম পুলিশ।
এদিকে শুক্রবার থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে আটকা পরে আছে ৩১ রোহিঙ্গা। সোমবার এ নিয়ে বিজিবি-বিএসএফের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।
আটকে পড়া ৩১ রোহিঙ্গার বিষয়ে কি পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে আজকের মধ্যে দিল্লির বিএসএফ সদরদপ্তর থেকে নির্দেশ আসার কথা রয়েছে বলে জানিয়েছে বিএসএফের এক কর্মকর্তা।
