শহীদ রমিজউদ্দিন কলেজকে প্রধানমন্ত্রীর ৫ বাস হস্তান্তর

ফাতেহ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বেগম নূর নাহার ইয়াসমিন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫টি বাস হস্তান্তরের পর অধ্যক্ষ জানান, সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে।

সকালে বিআরটিএয়ের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসানের কাছে বাসগুলো হস্তান্তর করেন। বাসগুলোর মধ্যে রয়েছে, একটি দ্বিতল বাস, ৩টি একতলা বাস এবং ৩০ আসনের একটি কোষ্টার। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা।

এসময় চলমান আন্দোলন থেকে সরে আসতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীরাও।

২৯ জুলাই কর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার থেকে টানা আন্দোলন করে আসছে স্কুল কলেজের শিক্ষার্থীরা।

আগের সংবাদঝিগাতলায় শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
পরবর্তি সংবাদছাত্র আন্দোলন যা শেখাল