
ফাতেহ ডেস্ক
‘সাম্প্রদায়িক অপশক্তি’ ও ‘ছদ্মবেশি গণতন্ত্রী’দের বাংলাদেশের জনগণ আবারও পরাজিত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ফেনীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ‘সাম্প্রদায়িক অপশক্তি’র সঙ্গে হাত মিলিয়েছে বিএনপিসহ ছদ্মবেশি গণতন্ত্রী গোষ্ঠি।
জনগণের সাড়া না পেয়ে তারা নিজেরাই উস্কনিমূলক কাজ করছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয়ী হয়েছি, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ী হবো।
অপশক্তির বিরুদ্ধে ৩০ ডিসেম্বর জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি বিজয় অর্জন হবে বলেও জানান তিনি।
