
ফাতেহ ডেস্ক
সৌদি আরবে সাংবাদিক জামাল খাশোগী হত্যাকাণ্ডের যে বিচার চলছে তা যথেষ্ট নয় বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর।
সৌদি আদালত জামাল খাশোগীকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড চেয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- এসপিএ জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত শুনানিতে অভিযুক্ত ১১ সরকারি কৌসুলিকে ‘যথাযথ শাস্তি’ ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দেয়ার আবেদন জানানো হয়েছে।
ওএইচসিএইচআর-এর মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, সৌদি আরবে খাশোগী হত্যাকাণ্ডের যে বিচার চলছে তা যথেষ্ট নয়। সংস্থাটি আন্তর্জাতিক মহলের সংশ্লিষ্টতায় একটি নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছে।
