অক্টোবরে বসছে দশম সংসদের শেষ অধিবেশন

ফাতেহ ডেস্ক: ২২তম অধিবেশনের পর চলমান সংসদের আরো একটি অধিবেশন বসছে অক্টোবরে। আর চলতি অধিবেশন হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ কার্যদিবস। কার্য উপদেষ্টা কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান পরবর্তী অধিবেশনও সংক্ষিপ্ত হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার শুরু হয় দশম জাতীয় সংসদে ২২তম অধিবেশন।

সদ্য প্রয়াত সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী ও বিরোধীদলীয় প্রধান হুইপ জাতীয় পার্টির আইনপ্রণেতা তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন হয়। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাসহ জ্যেষ্ঠ সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মৃত্যুতেও সংসদ শোক প্রকাশ করে। শোক প্রস্তাবের মধ্যে দিয়ে মুলতবি হয় প্রথম দিনের অধিবেশন।

২২তম অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করা হয়। একাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ হিসাবে এটি চলমান সংসদের শেষ অধিবেশন হতে পারে এমন আলোচনা ছিল।

তবে অক্টোবরে আরো একটি অধিবেশন হবে বলে জানান, কার্য উপদেষ্টা কমিটির সদস্য তোফায়েল আহমেদ।

দশ কার্য দিবসের চলতি অধিবেশনে উত্থাপনের জন্য ১১টি বিলের নোটিস পাওয়া গেছে।

আগের সংবাদইসলামি সঙ্গীত, বিতর্ক অতিক্রম করে নতুন সম্ভাবনার দ্বার কি খুলবে ?
পরবর্তি সংবাদসমকামিতা: অসভ্য মানুষের কর্ম